শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন অসম্ভব’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩১৪ সময় দেখুন
‘সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন অসম্ভব’


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

চাঁপাইনবাবগঞ্জ: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, জাতীয় সংসদসহ সকল নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সাংবিধানিক ক্ষমতা নিয়ে নিরপেক্ষভাবে কাজ করছে এবং আগামীতেও করবে। স্বাধীনতা বিরোধীদের অযৌক্তিক দাবি অনুযায়ী নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো সুযোগ সংবিধানে নেই। দেশের সংবিধানকে অসম্মান করে বলেই বিএনপি-জামায়াত এমন মনগড়া দাবি করে।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে পৌরপার্কে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আগামী দিনে জনসমর্থন নিয়েই সরকার গঠন করতে চায় আওয়ামী লীগ। সে লক্ষ্যে নেতাকর্মীদের দায়িত্ব নিতে হবে। প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে হবে।

তারেক জিয়াকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী উল্লেখ করে নাছিম বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি এখনও প্রতিদিন দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা যতদিন সোচ্চার থাকবে, আওয়ামী লীগের সংগ্রাম ততদিন চলবে। বঙ্গবন্ধুর হত্যাকারী যতদিন থাকবে, খুনিদের দেহে রক্ত বইবে, সাম্প্রদায়িক শক্তি টিকে থাকবে, ততদিন সংগ্রাম চলবে। অপরাজনীতির বিরুদ্ধে সকল নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে।

বিএনপি-জামায়াত গণতন্ত্রের নামে দেশে দুঃশাসন চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে জিয়াউর রহমান জামায়াতের নিজামী, আব্দুল কাদেরসহ স্বাধীনতাবিরোধীদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছিল। পরবর্তী সময়েও বিএনপির দুঃশাসনের কথা কেউ ভোলেনি। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে। এ সমস্ত কার্যক্রমের জন্য তাদেরকে প্রত্যাখান করেছে দেশের মানুষ।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। স্বেচ্ছাসেবক লীগ মাদকের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। কারণ প্রধানমন্ত্রী বলেছেন, রাজনীতিতে মাদকের কোনো স্থান নেই। তাই নেত্রীর সঠিক দিক নির্দেশনা অনুসরণ করে স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটি গঠনের আগে ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইফতেখারুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মুকুলসহ অন্যান্যরা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর