বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে রেকর্ড বৃষ্টিপাত, একজনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১২৯ সময় দেখুন
সংযুক্ত আরব আমিরাতে রেকর্ড বৃষ্টিপাত, একজনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। বহু বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনের প্রথমভাগেই মূলত ভারী বৃষ্টিপাত হয়। তবে স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত বৃষ্টি হয়। এতে যে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, তা  সংযুক্ত আরব আমিরাতের আধুনিক ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার ২৪ ঘণ্টায় আল আইনে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে দেশটি প্রতিষ্ঠিত হওয়ার আগে ১৯৪৯ সাল থেকে বৃষ্টিপাত রেকর্ড শুরু হয়েছিল। বৃষ্টিপাত রেকর্ড শুরুর পর সর্বোচ্চ বৃষ্টি হলো এবার।

প্রবল বর্ষণে সংযুক্ত আরব আমিরাতের যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। বহু বাড়িঘরে বন্যার পানি ঢুকেছে। বর্ষণে শারজা এবং দুবাইয়ের অনেক এলাকা মঙ্গলবার থেকে বিদ্যুৎহীন।

খালিজ টাইমসের খবরে বলা হয়, মঙ্গলবার বিকেলে শুরু হওয়া বন্যার কারণে শারজার আল মাজাজ এলাকার কিছু অ্যাপার্টমেন্ট ব্লকে রাত ৩টা থেকে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরয়ের রানওয়ে বন্যার পানিতে ডুবে গেছে। বিমানবন্দর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক বিবৃতিতে বলেছে, আমরা খুব চ্যালেঞ্জিং পরিস্থিতিতে রয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন পুনরায় চালু করার জন্য কঠোর পরিশ্রম করছি।

এদিকে স্থানীয় মিডিয়া জানিয়েছে, মঙ্গলবার সকালে দেশটির উত্তরে রাস আল খাইমাহ আমিরাতে আকস্মিক বন্যায় ৭০ বছর বয়সী এক ব্যক্তি তার গাড়িতে আটকা পড়েন। এতে তার মৃত্যু হয়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর