শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ বুধবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২০ সময় দেখুন
সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ বুধবার


ডেস্ক রিপোর্ট::  সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ সংসদ সদস্যের শপথগ্রহণ বুধবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের নীচতলার শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সচিবালয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। প্রথমে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন ও পরে বিরোধী দল জাতীয় পার্টি মনোনীত দুই জন সংসদ সদস্য শপথ নিবেন।

শপথগ্রহণ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করবেন। তারা বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে।

এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

এরপর মঙ্গলবার নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর