রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি: রওশন এরশাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১১১ সময় দেখুন
সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি: রওশন এরশাদ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশ ও জাতির স্বার্থে জাতীয় পার্টি (জাপা) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাপার প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

বুধবার (১৫ নভেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সারা বাংলাকে টেলিফোনে এ কথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করে। আমাদের দল সংসদ বর্জন করে না এবং নির্বাচনও বর্জন করে না। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। এজন্য আমাদের সব প্রস্তুতি রয়েছে। আশা করব সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি সব দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, দেশ যাতে সাংবিধানিক সংকটে না পড়ে সেজন্য অতীতেও দেশ ও জাতির স্বার্থে আমরা নির্বাচন করেছি। আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদ ৯০ সালে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন। তিনি মুক্তিযোদ্ধাদের দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে খেতাব দিয়েছেন। তার শাসনামলে দেশের অনেক উন্নয়ন হয়েছে। যা দৃশ্যমান।

সারাবাংলা/এএইচএইচ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর