রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই: রেজাউল করীম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ২৩:৪৮

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ছবি: সংগৃহীত

ঢাকা: সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে রাজধানীর পল্টনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আমার বাংলাদেশ পার্টির (এবি) সঙ্গে আলোচনা শেষে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করিম বলেন, ‘ইসলামী আন্দোলন প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায়। আগামী নির্বাচনে ইসলামি দলগুলোর একটি বাক্স রাখার ব্যাপারে আলোচনা চলছে।’

তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে দেশ গঠনে ঐক্যবদ্ধ রেখে কাজ করতে হবে। প্রশাসনে বিদ্যমান ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করতে হবে।’

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কার ছাড়া নির্বাচনের সুযোগ নেই। দেশজুড়ে আবারও চাঁদাবাজিসহ পুরোনো সাংস্কৃতি ফিরে আসছে। এগুলোকে প্রতিহত করা হবে।’

তিনি বলেন, ‘করিডর নিয়ে জাতীয় সংলাপ প্রয়োজন। মানবিক করিডরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল।’

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একতা ভাঙার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।’

সারাবাংলা/এফএন/পিটিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ
নির্বাচন
সংস্কার ও বিচার
সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর