Last Updated:
কলকাতা: ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হল ধ্রুপদ সঙ্গীত কেন্দ্রিক এক সুমধুর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সন্ধ্যা৷ কলকাতার উত্তম মঞ্চ সাক্ষী হয়ে থাকবে “ত্রয়ী” দ্বিতীয় পর্বের মঞ্চায়নের ।
পন্ডিত পুষ্পরাজ কোষ্ঠী, পন্ডিত নির্মাল্য দে, বিশিষ্ট ধ্রুপদ সঙ্গীত শিল্পী সুশ্রী রুবী মুখোপাধ্যায়, বিদুষী কাবেরী কর এবং শ্রী তাপস দাস প্রমুখ শিল্পী এই উৎসবে অংশগ্রহণ করছেন। এছাড়াও উপস্থিত থাকবেন পদ্মশ্রী পন্ডিত ঋত্বিক সান্যাল। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় যে গত বছরের অপার সাফল্যের পর আবার তাদের এই প্রয়াস।
আরও পড়ুনFraud in New Town: নিউটাউনে হিডকোর জমি বিক্রির নামে প্রতারণা, পুলিশের জালে ধরা পড়লেন ১ মহিলা
ভারতীয় সঙ্গীতের সবচেয়ে পুরাতন এই ধারা চির প্রবাহিত হয়ে থাকুক, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আরও বেশি করে পৌঁছে দেবার এবং প্রথিতযশা শিল্পীদের সঙ্গে নতুন প্রতিভাদের তুলে ধরার প্রতিজ্ঞা এবং পরিকল্পনা নিয়ে তাঁরা ক্লান্তিহীন প্রচেষ্টা চালিয়ে যাবেন।
“ত্রয়ী”র এই সংস্করণে ধ্রুপদ সঙ্গীতের সুর, ছন্দ আর পদের অপূর্ব সমাগম শ্রোতাদের হৃদয়ে এক অভূতপূর্ব অনুনাদ সৃষ্টি করতে সক্ষম হল – এটাই ছিল আনন্দী ক্ল্যাসিক্যালস এর প্রতিশ্রুতি !
Kolkata,West Bengal
December 29, 2024 12:27 PM IST
সঙ্গীতের পুরাতন ধারা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস, অনুষ্ঠিত হল আনন্দী ক্ল্যাসিক্যালস-এর বাৎসরিক অনুষ্ঠান “ত্রয়ী”