শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

সঠিক ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৬৯ সময় দেখুন
সঠিক ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের মানুষকে সঠিক ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর উদ্যোগে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘শাপলা কুঁড়ি’র শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটি আবহ তৈরি হয়েছে যে অতীতের যা কিছু মহান, যা কিছুকে ভালো— সবকিছু ভুলিয়ে দাও। আর যারা ভালো কাজ করছে, করেছে। আমাদের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে— তাদের মনে করার কোনো দরকার নেই— এই ধরনের একটি আবহ তৈরি হয়েছে।’

‘এটি খুব কষ্টের, বেদনার। এটি কখনো কোনো জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় না। আমরা নতুন পৃথিবীর স্বপ্ন দেখতে চাই, আনন্দময় স্বপ্ন দেখতে চাই, আমরা আলোকিত পৃথিবী চাই, আমরা অন্ধকার থেকে বেরিয়ে আসতে চাই। যদি আমাদের চারদিক অন্ধকার ছেয়ে ফেলে, তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে,’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সঠিক ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

তিনি বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন নতুন পৃথিবী করার চিন্তায়। স্বপ্ন দেখতেন একটি আনন্দময়, কল্যাণময়, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। তিনি শিশুদের শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন।’

মির্জা ফখরুল বলেন, ‘সংকটটি বড় জটিল। স্বাধীনতার ৫০ বছর পূরণ হচ্ছে এ বছর। এটাকে বিজয়ের মাস বলা হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই বিজয়ের মাসে যারা স্বাধীনতার যুদ্ধের সময়ে একাত্তর সালে আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন, আমাদেরকে পথ দেখিয়েছিলেন, আমাদের জন্য ত্যাগ স্বাকীর করেছিলেন, আমাদের জন্য বন্দি ছিলেন— তাদেরকে আমরা কেন জানি না সেইভাবে সামনে নিয়ে আসতে পারছি না, মনে করতে পারছি না।’

তিনি বলেন, ‘আমরা অবশ্যই স্মরণ করব আমাদের সেই মহান প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়াকে, যিনি সব প্রতিকূলতাকে কাটিয়ে দুই শিশু সন্তানকে নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দি হয়েছিলেন। তিনি আজ অত্যন্ত অসুস্থ অবস্থায় জীবনমৃত্যুর সন্ধিক্ষণে।’

জিয়া শিশু একাডেমীর মহাপরিচালক এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্টা।

সারাবাংলা/এজেড/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর