বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সন্তান কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, প্রাণ গেল মায়ের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩৫৭ সময় দেখুন
সন্তান কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, প্রাণ গেল মায়ের


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি::

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শিশুসন্তান কোলে নিয়ে এক মা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কাটা পড়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার দুই বছরের মেয়ে।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রেলওয়ে স্টেশনসংলগ্ন কাটাপুল এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুর কাটাপুল এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস চলন্ত ট্রেনের নিচে শিশুকন্যাকে নিয়ে ঝাঁপ দেন ওই নারী। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। আহতাবস্থায় দুই বছর বয়সি মেয়েটিকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিশুটির হাত ও মাথা থেঁতলে গেছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর