বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সফলভাবে চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান-৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
সফলভাবে চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান-৩


আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় মহাকাশ গবেষণার সংস্থা (ইসরো) তৈরি চন্দ্রযান-৩’র ল্যান্ডার বিক্রম সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করেছে। এর মধ্যে দিয়ে মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস সৃষ্টি করলেন ভারতের বিজ্ঞানীরা।

বুধবার (২৩ আগস্ট) স্থানীয় সময় ৬টায় ৩ মিনিটে ল্যান্ডার বিক্রম চাঁদের পৃষ্ঠে অবতরণ করে। ৩০ কিলোমিটার উচ্চতা থেকে চাঁদের মাটিতে নামতে ১৯ মিনিট সময় লাগে বিক্রমের। এই প্রক্রিয়ায় ধাপে ধাপে তার গতি এবং উচ্চতা কমানো হয়। চাঁদে পা রাখার পর বিক্রমের একাধিক ক্যামেরা ও সেন্সর কাজ করবে।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, বুধবার ৫টা ৪৫ মিনিটে ল্যান্ডার বিক্রমের অবতরণ প্রক্রিয়া শুরু করেন বিজ্ঞানীরা। অবতরণ শুরুর সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে ওঠেন ইসরোর বিজ্ঞানীরা। এরপর ৬টা ৩ মিনিটে বিক্রম সফলভাবে চাঁদে পা রাখার পর আনন্দে মেতে উঠেন তারা। দক্ষিণ আফ্রিকা থেকে ঐতিহাসিক ঘটনা দেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিকস সম্মেলনে যোগ দিতে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন তিনি।

এর আগে, চন্দ্রযান-৩-এর সাফল্য কামনায় বুধবার সকাল থেকে ভারতের নানা প্রান্তে যাগযজ্ঞ হয়েছে। কেউ নমাজ পড়ছেন, কেউ বিশেষ পুজা করেন।

এর মধ্যে দিয়ে চাঁদে সফলভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় চতুর্থ হিসেবে লেখাল ভারত। এর আগে, আমেরিকা, রাশিয়া এবং চীন এই পরীক্ষায় সফল হয়। একইসঙ্গে চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্বও পাবে ইসরো।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর