
জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলার আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পন।
১৫আগস্ট প্রথম প্রহরে সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেয় এই সময় উপস্থিত ছিলেন মাদারীপুর
জেলা পরিষদ এর চেয়ারম্যান মুনির চৌধুরী,জেলা পরিষদ এর সদস্য এ্যাড : জতিন সরকার ,সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলার আহ্বায়ক আজিজুল আফরান প্রিন্স, সদস্য সচিব আশিষ কুমার, যুগ্ন-আহ্বায়ক সাইফুল কাজি, নাহিদ তালুকদার, সদস্য স্বজন শরীফ,আরশি ইসলাম সারা, মির মফিজুল ইসলাম ইমরান প্রমুখ।
সবুজ বাংলাদেশ মাদারীপুর আহ্বায়ক আজিজুল আফরান প্রিন্স বলেন জাতীয় শোক দিবস এটি আমাদের স্মরণ করে দেয় সেই কালো রাতের কথা। যে রাতে বঙ্গবন্ধুর সহ-পরিবারে নিহত হয়েছে। বঙ্গবন্ধু ও তার পরিবারের স্মরণে আমাদের আজকের পুষ্প অর্পন। বাংলাদেশ যতদিন থাকবে আমরা বাঙালীরা বঙ্গবন্ধুকে স্মরণ করে যাবো।