লখনউ: নবাবের শহর লখনউ। এক সময় এখানে আতর আর আলোর রোশনাই থাকত কোণায় কোণায়। এখনও রয়েছে সেই ঐতিহ্য। তবে এখানেই রয়েছে এমন জায়গা আছে যেখানে খুব কম দামে সমস্ত সংস্থার মোবাইল ফোন কিনতে পারা যাবে।
শুধু তাই নয়, এখানেই নিজের মোবাইল মেরামত করিয়ে নিতে পারেন যে কোনও মানুষ। সঙ্গে পাওয়া যাবে নানা রকমের মোবাইল কভার থেকে শুরু করে ট্রাইপডও। এক ছাতার তলায় পাওয়া যাবে সমস্ত রকম ইলেকট্রনিক গ্যাজেট। এই জায়গাটির নাম শ্রী রাম টাওয়ার, যা লক্ষ্ণৌতে খুব বিখ্যাত।
আরও পড়ুন: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ফাটাফাটি ফিচার, বাজারে আসছে Redmi 12! দামও বাজেটের মধ্যে
সব থেকে বড় বিষয় হল, এই বাজারে কোনও ভাবেই স্থানীয় যন্ত্রাংশ বিক্রয় করা হয় না। কেউ যদি এখানে ফোন মেরামত করান তবে তাঁকে শুধুমাত্র ব্র্যান্ডেড সামগ্রীই দেওয়া হবে। স্থানীয় কোনও পণ্য ব্যবহার করা হবে না। একারণে যাদের মোবাইলের স্ক্রিন ভেঙে যায় বা মোবাইল নষ্ট হয়ে যায়, তাঁরা এখান থেকে ফোন মেরামত করিয়ে নেন।
ধনতেরসে ভিড়—
ধনতেরসে মোবাইল কেনার ভিড় উপচে পড়ে। এখানে কর্মরত নকুল শ্রীবাস্তব জানান, এখানে মোবাইল সংক্রান্ত প্রতিটি জিনিস পাওয়া যায়। এই কারণেই মানুষ এই এক জায়গায় এসে মোবাইল কেনার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক নানা কেনাকাটাও সেরে নেন। মোবাইল কভার থেকে স্ক্রিন গার্ড, হেড ফোন বা মোবাইল চার্জার— সবই পাওয়া যায় সাশ্রয়ী মূল্যে।
এক মোবাইলের দোকানের মালিক অভয় সিং জানান, এটি এমন একটি জায়গা যা সারা উত্তরপ্রদেশে বিখ্যাত। উত্তরপ্রদেশের বেশিরভাগ মানুষ এখানে বিভিন্ন জেলা থেকে মোবাইল কিনতে বা তাঁদের মোবাইল মেরামত করতে আসেন। এই বাজার লখনউয়ের নাকা হিন্দোলা বাজারের চেয়েও বেশি বিখ্যাত।
যদি সত্যিই এই বাজারে গিয়ে ইলেকট্রনিক গ্যাজেট বা মোবাইল বা আনুষঙ্গিক কোনও সরঞ্জাম কিনতে চান, তাহলে ঠিকানাটা জেনে রাখা ভাল। সেক্ষেত্রে হজরতগঞ্জ মোড় থেকে সিকন্দরবাগ মোড়ের দিকে যেতে হবে। যাওয়ার সময়ই ডান দিকে পড়বে এই বিশাল বাজার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Technology