বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সব শূন্যতা ভেতরের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৮৯৭ সময় দেখুন

জাকিয়া জিহান নিপু

নিজেকে ভিড়ের মাঝে রেখেও দেখেছি, এই শূন্যতা ভেতরের।
এতশত আপন মানুষের ভিড়েও দেখেছি, দম বন্ধ হয়ে আসে; ইচ্ছে হয় পৃথিবী থেকে দূরে অন্য কোথাও চলে যেতে।
জীবনকে ঘৃণা করেও দেখেছি, সব কিছুর পরও, এটাই সবচেয়ে কাছের।

আসলে কাছের কি দূরের বলতে আমার আমিই সব।
এই সমস্তটুকু নিয়ে পৃথিবীর অন্য কোথাও নিজেকে হারিয়ে ফেলতে চাইছি।
“যে ইচ্ছে করে হারিয়ে যায়, হারিয়ে থাকে দূরে, তাকে খুঁজে পাওয়া যায় না, তাকে খুঁজতে নেই।” …কথাটা কোথায় পড়েছি? না কি কোনো মুভিতে শুনেছি? না কি এই দুইয়ের একটাও নয়, এইমাত্রই মনে এল? কী জানি!

কেউ যদি হারিয়ে গিয়ে ভালো থাকে, তবে থাকুক না—তারও তো বাঁচতে ইচ্ছে করে, তাই না?
এইসব ভিড়ের মাঝেও যে কিনা প্রবলভাবে একা, তাকে নিয়ে অযথা টানাটানি, মাতামাতি না করলেই কি নয়?

অন্য পাঁচজনের চোখে যে সুখী, আদৌ কি সে সুখী হয় সবসময়?
সুখ কি দেখা যায়?
সুখের সংজ্ঞা কি সবার কাছে এক হয়?

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর