বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সমালোচনার মধ্যে জর্ডানে সাইবার ক্রাইম আইন অনুমোদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৩৮ সময় দেখুন
সমালোচনার মধ্যে জর্ডানে সাইবার ক্রাইম আইন অনুমোদন


আন্তর্জাতিক ডেস্ক

জর্ডানে সাইবার ক্রাইম বিল অনুমোদন করেছেন দেশটির বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। শনিবার (১২ আগস্ট) তার অনুমোদনে বিলটি এখন আইনে পরিণত হয়েছে। তবে আইনটি রাষ্ট্রীয় সংবাদপত্র আই রাইয়ে প্রকাশের এক মাস পর থেকে কার্যকর হবে।

নতুন এই সাইবার ক্রাইম বিলটি নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে বিরোধীদল ও বিভিন্ন মানবাধিকার সংস্থা। এই আইনের কারণে জর্ডানে সাইবার জগতে ক্র্যাক ডাউনের মাত্রা বৃদ্ধির আশঙ্কা করছেন তারা।

নতুন আইনে সামাজিক যোগাযোগ মাধ্যমকে গুরুত্ব দেওয়া হয়েছে। সমাজমাধ্যমে অনৈতিকতার উসকানি, ধর্মের প্রতি অবজ্ঞা, জাতীয় ঐক্যকে ক্ষুণ্ণ করে কোনো পোস্ট প্রচার করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে নতুন আইনে।

এই আইনে অনলাইনে পুলিশ অফিসারদের নাম বা ছবি প্রকাশ করে অভিযোগ এবং অনলাইনে পরিচয় গোপন রাখার কিছু প্রচেষ্টাকে বেআইনি হিসেবে গণ্য করা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার জর্ডানের সিনেটে সংশোধনের পর বিলটি পাস হয়। তারও আগে, দেশটির নিম্নকক্ষে বিলটি পাস হয়।

পার্লামেন্টে ভোটের আগে হিউম্যান রাইটস ওয়াচসহ ১৪টি মানবাধিকার গোষ্ঠী একটি যৌথ বিবৃতিতে আইনটিকে ড্রাকোনিয়ান বা দমনমূলক আইন বলে আখ্যায়িত করে।

সংগঠনগুলোর বিবৃতিতে বলা হয়, অস্পষ্ট বিধানগুলোর কারণে জর্ডানের নির্বাহী শাখাকে মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রয়োগ করা ব্যক্তিদের শাস্তি দেওয়ার দরজা খুলে দিয়েছে। বিচারকরা বেশিরভাগ ক্ষেত্রেই নাগরিকদের দোষী সাব্যস্ত করতে বাধ্য হবেন।

জর্ডানের বৃহত্তম দাতা ও অন্যতম মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রও এই আইনের সমালোচনা করেছে।

গত কয়েক বছর থেকে জর্ডানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নজরদারি চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্ল্যাকআউটসহ দেশজুড়ে অনলাইনে মত প্রকাশে ব্যাপক ক্র্যাকডাউন চলছে। গত ডিসেম্বরে শ্রমিক বিক্ষোভের লাইভ ভিডিও শেয়ার করায় টিকটক বন্ধ করে দেয় সরকার।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর