রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

সম্মেলনকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১৬:৪২

সংঘর্ষে নিহত রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন

কিশোরগঞ্জ: জেলার তাড়াইলে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।

রোববার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে। তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল শনিবার (১১ জানুয়ারি) রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন গিয়াসউদ্দিন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এ ঘটনার জের ধরে রোববার বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ পাঁচ জন।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

নিহত
বিএনপি
সংঘর্ষ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর