শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘সরকারের স্বেচ্ছাচারিতায় অর্থনীতিতে ধস নেমেছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৭ সময় দেখুন
‘সরকারের স্বেচ্ছাচারিতায় অর্থনীতিতে ধস নেমেছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকারের স্বেচ্ছাচারিতার কারণে দেশের অর্থনীতিতে ধস নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) নয়াপল্টনে মহানগর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‍ওয়ার্ড নেতাদের ধারাবাহিক সাক্ষাৎকারের চতুর্থ দিন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

সাংগঠনিক টিম-৪ এর গেন্ডারিয়া, কোতওয়ালী ও সূত্রাপুর থানার ওয়ার্ড নেতাদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সাক্ষাৎকার অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

আবদুস সালাম বলেন, ‘বাংলাদেশের মানুষ আজ এক দুঃসহ সময় অতিক্রম করছে। সরকারের স্বেচ্ছাচারিতার কারণে দেশের অর্থনীতিসহ বিভিন্ন খাতে ধস নেমেছে। এ সরকার জগদ্দল পাথরের মতো আমাদের কাঁধে এভাবে চেপে থাকলে দেশকে ভেতর থেকে ফোকলা করে দেবে। দেশের মানুষকে এই করুণ অবস্থা থেকে পরিত্রাণ দিতে মহানগর বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’

রফিকুল আলম মজনু বলেন, ‘এই স্বৈরাচার ও অনৈতিক সরকারকে রাজপথে মোকাবিলা করতে হলে জনগণকে সঙ্গে নিয়ে ঢাকা মহানগর বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা এই কাজের জন্য নিজেদেরকে উজাড় করে দিতে পারবে, তাদেরকেই ওয়ার্ড, থানা এবং মহানগরের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেওয়া হবে।’

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর