শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘সরকার গণতন্ত্রকে চিরদিনের জন্য মাটিচাপা দিতে চায়’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
‘সরকার গণতন্ত্রকে চিরদিনের জন্য মাটিচাপা দিতে চায়’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার গণতন্ত্রকে চিরদিনের জন্য মাটিচাপা দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে এ বিবৃতি দেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘হাইমচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার ওপর চপেটাঘাত। সরকারবিরোধী কণ্ঠস্বরকে নিস্তব্ধ করার জন্যই একের পর এক কালো আইন প্রণয়ন, সাংবাদিকসহ বিএনপি ও বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং গ্রেফতারের মাধ্যমে সরকার প্রমাণ করছে যে, তারা গণতন্ত্রকে চিরদিনের জন্য মাটিচাপা দিতে চায়।’

মির্জা ফখরুল বলেন, ‘চলমান দুর্বার গণআন্দোলনকে ধুলিস্যাৎ করতে এবং বিএনপি নেতাকর্মীদের মনে ভীতি সঞ্চার করতেই সরকার ধারাবাহিকভাবে নির্যাতন ও জুলুম চালাচ্ছে। বিএনপিসহ সরকারবিরোধী ভিন্নমতের মানুষদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেফতারের মধ্য দিয়ে বর্তমান শাসকগোষ্ঠী দেশবাসীর কাছে বার্তা দিচ্ছে যে, সরকারের সমালোচনা করা যাবে না। কিন্তু বিএনপি নেতাকর্মীদের ওপর নিষ্ঠুর দমন নীতি প্রয়োগ করে সরকার নিজেদের রক্ষা করতে পারবে না।’

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর