বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সরাইলে আবারো বিয়ে করে,স্বামী পলাতক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৩২ সময় দেখুন
সরাইলে আবারো বিয়ে করে,স্বামী পলাতক


মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি ::

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বউ রেখে আবারো বিয়ে করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের জামাল মিয়ার মেয়ে তানজিনা বেগম তার স্বামীর বিরোদ্ধে আদালতে অভিযোগ করেন।

ভুক্তভোগী ও মামলার সূত্রে জানা যায়, উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর শাখাইতি এলাকার মিরাজ আল ছেলে আলী হোসেন (৩০) সঙ্গে বিয়ে হয় সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের জামাল মিয়ার মেয়ে তানজিনা বেগমের। তানজিনা বেগম আলী হোসেনের দ্বিতীয় স্ত্রী ছিলেন। এর আগেও সদর উপজেলার নন্দন পুর এলাকায় প্রথম বিয়ে করে আলী হোসেন। যা গোপন রেখেছিল আলী হোসেন ও তার পরিবারের লোকজন। তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে পরে তানজিনা বেগম কে ৩ লক্ষ টাকার কাবিননামায় বিয়ে করেন আলী হোসেন । বিবাহ তাদের বিয়ে হয় গত ২৩ জুলাই ২২।

ভুক্তভোগী তানজিনা বেগম বলেন, তার স্বামী আলী হোসেন, শাশুড়ী শিরিনা বেগম(৫০) ও তার দেবর জীবন মিয়া(২২) তাদের সাথে প্রথম বিয়ের কথা গোপন রেখে তাকে বিয়ে করে । ইসলামি শরিয়া মোতাবেক গত ২৩ জুলাই ২২ইং তারিখে তাদের বিয়ে হয়। বিয়ের সময় তার পরিবারের কাছ থেকে ২ লক্ষ টাকা নগদ ও দেড় ভরি স্বর্ণালংকার উপহার হিসেবে নেয়।

পরে আলী হোসেন তার মা ও ভাইয়ের প্ররোচনায় তানজিনাকে বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য চাপ দেয়। এর জন্য শশুর বাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিক চাপ দিতে থাকে। গত (০৪ সেপ্টেম্বর) তানজিনা কে তার বাবার বাড়ি থেকে ৩ লক্ষ টাকা যৌতুক এনে দেয়ার জন্য চাপ দেয় তার স্বামী, শাশুড়ী ও দেবর। পরে সে অপারগতা প্রকাশ করলে তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তার সাথে ঘর সংসার করবে না বলে জানিয়ে দেয়া হয়। এর ফাঁকে আলী হোসেন তানজিনা বেগম কে না জানিয়ে তৃতীয় বিয়ে করে স্ত্রী নিয়ে অন্যত্র চম্পট দেয়। আলী হোসেন বর্তমানে অন্যত্র পালিয়ে বিদেশ যাওয়ার পায়তারা করছেন বলেও ভুক্তভোগী ।

এবিষয়ে তানজিনা বেগম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে তার স্বামী আলী হোসেন, দেবর জীবন মিয়া ও শাশুড়ী শিরিনা বেগম কে আসামি করে মামলা দায়ের করেন। যার নম্বর সি আর ১৪৩৩/২২ইং।

আসামিরা আদালতে হাজির না হলে তাদের নামে ওয়ারেন্ট জারী করে আদালত । বর্তমানে আসামি পলাতক রয়েছেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর