বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সরাইলে ঢাকা- সিলেট মহাসড়কের পাশে নবজাতক শিশু উদ্ধার | Unitednews24.com

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৫৮ সময় দেখুন


মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি ::

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্রাপাড়া খেলার মাঠের বিপরীতে  কান্নার আওয়াজ পেয়ে রাস্তার পাশের ঝোপ থেকে অজ্ঞাত নবজাতক মেয়ে শিশু (১দিন) উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সরাইল থানাধীন কুট্টাপাড়া খেলার মাঠের বিপরীত রাস্তার পাশের ঝোপ থেকে নবজাতক শিশু উদ্ধারের পর ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, ঢাকা সিলেট মহাসড়ককের সরাইলের কুট্টাপাড়া খেলার মাঠের বিপরীতে রাস্তার পাশের ঝোপে নবজাতক শিশুর কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা পুলিশকে জানায়।

পরে পুলিশ নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করে। নবজাতক শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে৷ প্রাথমিক তথ্যমতে নবজাতক শিশুর পরিচয় শনাক্ত করা যায়নি।

হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. মো. আকতার হোসাইন বলেন, অজ্ঞাত নবজাতক শিশুটিকে শিশু বিভাগে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর