সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ

সাংবাদিক আ.হ.ম. ফয়সলের কবর জিয়ারত করলো ঢাকাস্থ লক্ষ্মীপুরের সাংবাদিকগণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৬২৫ সময় দেখুন
সাংবাদিক আ.হ.ম. ফয়সলের কবর জিয়ারত করলো ঢাকাস্থ লক্ষ্মীপুরের সাংবাদিকগণ


নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাংবাদিক সাংবাদিক নেতা মরহুম আ.হ.ম. ফয়সলের কবর জিয়ারত করলেন ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলার সাংবাদিকগণ। শনিবার (১৭মে) দুপুরে লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডারে তার নিজ বাড়ির ব্যক্তিগত কবরস্থানে কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।

জিয়ারতে অংশ নেন মরহুম আ.হ.ম ফয়সলের পিতা রফিকুল ইসলাম তালুকদার, লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম, ঢাকার সাধারণ সম্পাদক ও দৈনিক সারাবাংলার সিনিয়র রিপোর্টার জাকির হোসেন লিটন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের রিপোর্টার রিয়াদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ইংরেজি দৈনিক নিউ এইজের সিনিয়র রিপোর্টার আহম্মদ ফয়েজ, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান, লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সম্পাদক সানা উল্লাহ সানু, বিকাশের সহকারি ব্যবস্থাপক শাকিল মাহবুব, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মাহমুদ ফারুক, তরুণ সাংবাদিক জুনাইদ আল হাবিব, সমাজকর্মী মাসুদ সুমন, তরুণ লেখক শান্ত আহমেদ, কনটেন্ট ক্রিয়েটর ছৈয়দ ইফতেখার প্রমুখ।

জিয়ারত শেষে ছেলের জান্নাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মরহুমের পিতা রফিকুল ইসলাম তালুকদার।

প্রসঙ্গত, গত ৩০এপ্রিল সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ঢাকার সাংবাদিক নেতা আ.হ.ম ফয়সল। তিনি ঢাকা সাব-এডিটর কাউন্সিলের নির্বাহী সদস্য, ইউনাইটেড নিউজের সম্পাদক, বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপের মিডিয়া ম্যানেজার ছিলেন। একাধারে সাংবাদিক, উন্নয়নকর্মী, সমাজ সেবক ছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, বাবা-মা, ভাই-বোনসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে যান।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর