শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ

সাউথইস্ট ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের নবীনবরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩২ সময় দেখুন
সাউথইস্ট ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের নবীনবরণ


সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) স্প্রিং ২০২৬ সেমিস্টারে নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানাতে সোমবার (৯ ফেব্রুয়ারি) ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে এক জমকালো নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের পথচলা সহজ ও সঠিকভাবে শুরু করতে এ ওরিয়েন্টেশন প্রোগ্রামটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক স্কুলের উদ্যোগে দুইটি পৃথক সেশনে অনুষ্ঠিত হয়। সকল সেশনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

উদ্বোধনী সেশনে আর্কিটেকচার, ইইই, সিএসই, টেক্সটাইল, আইসিটি এবং ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ ফৈয়াজ খান। একই দিনে অনুষ্ঠিত দ্বিতীয় সেশনে এসবিএস, এসএএসএস এবং এসএল-এর শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

বক্তারা নবীন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগ ও অবস্থানকে আন্তরিকভাবে গ্রহণ করে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের কোনো পর্যায়েই ব্যক্তিগত উন্নয়ন থামিয়ে রাখা উচিত নয়; বরং সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হবে, যাতে কোনো সম্ভাবনাই হাতছাড়া না হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন এবং রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম, এসইউপি, এনডিইউ, পিএসসি (অব.), পাশাপাশি সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানগণ।

এই অনুষ্ঠানগুলোর মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের সাউথইস্ট ইউনিভার্সিটির অ্যাকাডেমিক পরিবেশ ও প্রাতিষ্ঠানিক মূল্যবোধের সাথে পরিচয় করিয়ে দেওয়া, যা তাদের প্রাণবন্ত এবং সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার শুভ সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom