সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সাজেকে অপহরণের শিকার ঢাবি শিক্ষার্থী উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
সাজেকে অপহরণের শিকার ঢাবি শিক্ষার্থী উদ্ধার


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে যাওয়ার পথে অপহরণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী দ্বীপিতা চাকমাকে (২৪) উদ্ধার করেছে সাজেক থানা পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় দ্বীপিতা চাকমাকে উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ। তিনি জানান, অপহরণের শিকার ওই শিক্ষার্থীকে সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম থেকে উদ্ধার করা হয়।

এসপি মীর আবু তৌহিদ বলেন, ‘সাজেক থানার সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম এলাকা থেকে সাজেক থানা পুলিশ অপহরণের শিকার ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার করেছে। ওই শিক্ষার্থী পুলিশ হেফাজতে রয়েছেন। বেলা সোয়া ১২টার দিকে সাজেকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী গাড়ি গতিরোধ করে তাকে অপহরণ করেছিল।’

আরও পড়ুন- সাজেকের পথে ঢাবি শিক্ষার্থী অপহরণ

এর আগে, বুধবার বেলা সোয়া ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিজকছড়া এলাকা থেকে দ্বীপিতা চাকমাকে অপহরণ করা হয়। দ্বীপিতা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি স্নাতকোত্তর পর্যায়ে রয়েছেন।

দ্বীপিতার গ্রামের বাড়ি পার্বত্য খাগড়াছড়ি জেলায়। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা শীতেন্দ্র বিকাশ চাকমার মেয়ে।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর