
সাতসকালে লোকাল ট্রেনে আগুন আতঙ্ক৷ এ দিন সকালে হাসনাবাদ থেকে শিয়ালদহগামী একটি লোকাল ট্রেনে এই ঘটনা ঘটে৷ সণ্ডালিয়া স্টেশনে ট্রেনটি পৌঁছলে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক৷ ট্রেনের একটি কামরার নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়৷ আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন অনেক যাত্রী৷ শেষ পর্যন্ত প্রায় চল্লিশ মিনিট পর ট্রেনটি সণ্ডালিয়া স্টেশন থেকে ফের রওনা দেয়৷ এই ঘটনার কারণে সকালের ব্যস্ত সময়ে বারাসত এবং হাসনাবাদের মধ্যে ট্রেন চলাচলও ব্যাহত হয়৷ যদিও কী কারণে ট্রেনের কামরার নীচ থেকে ধোঁয়া বেরনোর ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়৷
Source link