শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সাত কলেজের ঐতিহ্য ও ইসলামী শিক্ষা বিষয় রক্ষার দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২১২ সময় দেখুন
সাত কলেজের ঐতিহ্য ও ইসলামী শিক্ষা বিষয় রক্ষার দাবিতে মানববন্ধন


ঢাকার খ্যাতনামা সরকারি সাত কলেজের ঐতিহ্য ও স্বতন্ত্র সংরক্ষণ এবং ইসলামী শিক্ষা বিষয় রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে এগারোটায় সরকারি তিতুমীর কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন ইসলামী শিক্ষা বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। তারা বলেন, সরকারি সাত কলেজের দীর্ঘদিনের ঐতিহ্য, একাডেমিক সুনাম ও স্বাতন্ত্র যেন অক্ষুণ্ণ থাকে, সেজন্য প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও কার্যকর পদক্ষেপ। পাশাপাশি তারা ইসলামী শিক্ষা বিষয়টি পাঠ্যক্রমে পূর্বের ন্যায় সংরক্ষণ ও শক্তিশালী করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী শিক্ষা শুধু একটি বিষয় নয় এটি নৈতিকতা, মানবতা ও মূল্যবোধ গঠনের শিক্ষা। তাই এই বিভাগকে সংকুচিত বা অবহেলা না করে বরং আরও আধুনিক ও গবেষণাধর্মীভাবে এগিয়ে নেওয়া উচিত।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান ছাত্রছাত্রী ও সাধারণ শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে তাদের দাবির পক্ষে স্লোগান দেন। শান্তিপূর্ণভাবে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা কলেজ প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর