নওগাঁ প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জমকালো আয়োজনের মাধ্যমে নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী রাত সাড়ে ৭ টায় উপজেলার জিরো পয়েন্ট নিউ মার্কেট কোডে সাপাহার ব্যাডমিন্টন ক্লাব কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ ইং এ প্রধান অতিথী হিসেবে উপস্হিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
সাপাহার ব্যাডমিন্টন টুর্নামেন্টের সভাপতি প্রভাষক জুলফিকার আলী সম্রাট এর সভাপতিত্বে টুর্নামেন্টে আমন্ত্রিত অতিথী হিসেবে উপস্হিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান হোসেন মন্ডল, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, সাপহার থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, নওগাঁ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলায়মান আলী লিটন, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ফজলে রাব্বী, যুগ্ন সাধারন সম্পাদক ও সাপাহার ব্যাডমিন্টন ক্লাবের উপদেষ্টা আব্দুল বারী শাহ্ চৌধুরী, নওগাঁ জেলা আওয়ামী মহিলা লীগের সহ সভাপতি সোমা মজুমদার, সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, গোয়ালা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির আলম, শিরন্টি চেয়ারম্যান বোরহান উদ্দীন, আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু সহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।
উক্ত টুর্নামেন্টে রানার্স আপ হয় চাপাই কানসার্টের আওয়াল টিম – ১ ও চাম্পিয়ন হয় কানসার্টের আওয়াল টিম – ২
উল্লেখ্য রংপুর, রাজশাহী, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট চাপাই সহ দেশের বিভিন্ন জেলার মোট ১৬ টি টিম উক্ত টুর্নামেন্টে অংশ গ্রহন করে।