মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

সাপাহার থানা থেকে সহকাৱী পুলিশ সুপার শিক্ষানবিশ কে বদলী জনিত বিদায় সংবর্ধনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ জুন, ২০২১
  • ৫৪৮ সময় দেখুন
সাপাহার থানা থেকে সহকাৱী পুলিশ সুপার শিক্ষানবিশ কে বদলী জনিত বিদায় সংবর্ধনা

জুলফিকার আলী সম্রাট, নওগাঁ: নওগাঁর সাপাহার থানা সহকাৱী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব শাহ মোস্তফা তারিকুজ্জামান কে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সাপাহার থানার পক্ষ থেকে রবিবার সন্ধ্যা 7:30 সময় থানা চত্বরে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাপাহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বিনয় কুমার, বিশেষ অতিথী হিসেবে উপস্হিত ছিলেন পোৱশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম।
সভাপতি, প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সকলেই শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার জনাব শাহ মোস্তফা তারিকুজ্জামানের ব্যবহার ও শেখার অপরিসীম আগ্রহের প্রশংসা করেন, সকলে তার কর্মজীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন, প্রধান অতিথি মহোদয় মাননীয় পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানান, এই অনুষ্ঠান আয়োজনের দিকনির্দেশনা প্রদানের জন্য, সেইসাথে সকল অফিসার ফোর্সকে সতর্কতার সাথে দায়িত্ব পালন ও জনগণের সাথে সদাচরণের নির্দেশ দেন।
এ সময় বিদায়ী সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন “আমি অকৃতি অধম বলেও তো কিছু
কম করে মোরে দাওনি;
যা দিয়েছ, তারি অযোগ্য ভাবিয়া
কেড়েও তা কিছু নাওনি।”
শেষ হলো বাস্তব প্রশিক্ষণের প্রথম তিনমাস, নওগাঁ জেলার এই ছিমছাম জায়গাটা যে আমের এতো বিপুল যোগানদাতা না আসলে জানা হতো না। চমতকার আতিথেয়তা আর পরিবেশে তিনমাস কাটলো, তিনমাস নিজেকে পরিবারের সদস্যের মত আগলে রেখেছিলেন সিনিয়র এএসপি বিনয় কুমাৱ স্যার, সাপাহার সার্কেল। সবসময় প্রতিটি খুটিনাটি বিষয়ের টেক কেয়ার করেছেন, শিখিয়েছেন। আমি ভাগ্যবান এমন একজন সিনিয়রের সাথে কাজ করতে পেরে। যদি সম্ভব হতো আমি বারবার স্যারের টিমে কাজ করতাম। ওসি, সাপাহার সবসময় যথাসাধ্য যত্ন সহযোগিতা করেছেন। ওসি পোরশা, দুই থানা ও সার্কেল অফিসের সকল অফিসার ফোর্সের অফুরন্ত ভালোবাসা পেয়েছি। মিস করেছি ইন্সপেক্টর তদন্ত মাহমুদ সাহেবকে।
তিনি আৱো বলেন আমার হৃদয়ে সাপাহার অম্লান থাকবে চিরদিন। থানা প্রাংগণে সার্কেল স্যারসহ কিছু গাছ লাগিয়ে নিজের চিহ্ন রেখে গেলাম, সবার হৃদয়ে সুহৃদ হয়ে থাকব কিনা জানিনা।
তিনি মনে কৱেন পোৱশা সৱকাৱী কলেজ লেকচাৱাৱ, কে,এম,জুলফিকাৱ আলী সম্রাট ভাই,এম,জুয়েল ৱহমান, জিয়া ভাই, অনিক ভাইসহ অনেকের সাথে চাচক্র থেকে তৈরি সম্পর্ক ছিল বিশেষ কিছু।
এ সময় থানার ইন্সপেক্টর (তদন্ত) আল মাহমুদ, উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার কর, নাদিম মাহমুদ, সোলাইমান আলী, মুকুল হোসেন, জিন্নাত, মানিক হোসেন, নূরুল ইসলাম সহ সকল অফিসারগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর