রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

সাবার আয়োজনে উত্তর ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশের বিজয় দিবস উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১০৭ সময় দেখুন
সাবার আয়োজনে উত্তর ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশের বিজয় দিবস উদযাপন


বেরোবি প্রতিনিধি ::

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী সেক্রামেন্টো সংশ্লিষ্ট শহর সমূহের অধিবাসী প্রবাসী বাংলাদেশীদের সংগঠন(সাবা’র) আয়োজনে বাংলাদেশের ৫১ তম বিজয় দিবস উদযাপিত হয়েছে । গত শনিবার (১৭ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে ডেভিস শহরের হারপার জুনিওর হাই স্কুলের অডিটোরিয়ামে দিনব্যাপী বিজয়মেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ক সাবা’র সাংস্কৃতিক সম্পাদক নুসরাত এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের প্রেসিডেন্ট হাফিজুর চৌধুরী সোহেল। শুভেচ্ছা বক্তব্যের পরপরই সাবা প্রেসিডেন্ট বিজয় মেলা উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন সংগঠনের ঊপদেষ্টা ডাঃ সৈয়দা কবির তুলি এবং জেনারেল সেক্রেটারি হূমায়রা সাবা।

বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সঙ্গীত, আবৃতি, বাংলাদেশের ঐতিহ্য এবং অর্জন নিয়ে স্কিড এবং নৃত্যের তালে সাজানো হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীবৃন্দ এতে অংশ গ্রহন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের জমকালো মঞ্চ পরিকল্পনার সমন্বয় করেন, SABAA-র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিল্লাহ রানা।

বিজয়মেলায় স্থানীয় অধিবাসীগণ বাংলার ঐতিহ্যবাহী পিঠা, ফুচকা, বিরিয়ানি, মিষ্টি, শাড়ি, গহনা এবং অন্যান্য সামগ্রী নিয়ে স্টল পরিবেশন করেন। সফলতার সাথে বিজয়মেলার সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেন ভাইস প্রেসিডেন্ট ডাঃ সৈয়দা কবির তুলি এবং প্রকৌশলী আবদুল্লাহ। সুবর্ণ জয়ন্তীর বিজয়মেলার আনন্দমুখর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবছর বৃহত্তর সেক্রামেন্টো অঞ্চলে বসবাসকারী বাংলাদেশীদের মাঝে কমিউনিটির কাজের অবদানের স্বীকৃতি স্বরূপ সাবা বিশেষ সম্মাননা প্রদান করে থাকে।

দীর্ঘ দিন যাবত কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে জড়িত থেকে সেবা প্রদান করার জন্য এই অঞ্চলের অতি পরিচিত মুখ বিশিষ্ট সমাজ সেবিকা প্রকৌশলী সায়মা শহীদ কে এ বছর এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, তীব্র শীতের চাঁদরে ঢাকা রৌদ্র ঝলমল দিনের এই সময়ে সশরীরে এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের কাছে বেশ আনন্দের বিষয় । উল্লেখ্য এই বিশেষ আর্থিক সম্মাননা প্রদান যৌথ ভাবে SABAA এবং ডাঃ মেশকাত উদ্দিন ও ডাঃ পারভীন এর পারিবারিক উদ্যোগ Uddin Family Fund (UFF) থেকে করা হয়ে থাকে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর