রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

সাবেক এমপি বাদলের কবরে ভাঙচুর-আগুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ সময় দেখুন



স্পেশাল করেসপন্ডেন্ট

১৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৭



চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সাবেক সংসদ সদস্য প্রয়াত মঈনউদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার আলামত পেয়েছে বলে জানিয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম সারোয়াতলী গ্রামে পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে পাওয়া এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা গেছে, কবরের ওপর আগুন জ্বলছে। কবরের দেয়ালসহ আশপাশে কিছু ভাঙচুরের চিহ্নও দেখা গেছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার সারাবাংলাকে বলেন, ‘কবরে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে এসেছি। এখানে ভাঙচুরের কিছু আলামত পাওয়া গেছে। আগুনে পোড়া কিছু আলামতও পেয়েছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা নিয়ে উনার (মঈনউদ্দীন খান বাদল) পরিবার কিংবা স্থানীয়রা কিছুই বলতে পারছেন না। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

উল্লেখ্য, মঈনউদ্দীন খান বাদল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ছিলেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের প্রার্থী হিসেবে তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৯ সালের ৭ নভেম্বর তিনি মারা যান।

সারাবাংলা/আরডি/পিটিএম


আগুন
কবর
টপ নিউজ
ভাঙচুর
মঈনউদ্দীন খান বাদল





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর