আন্তর্জাতিক ডেস্ক
ক্যাথলিক চার্চের সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন। ভ্যাটিকানে তার বাসভবনে শেষ নিঃশ্বাস করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
ষোড়শ বেনেডিক্ট ২০০৫ সালে পোপ নির্বাচিত হয়েছিলেন। তবে মাত্র ৮ বছর দায়িত্ব পালন করে স্বাস্থ্যগত কারণে ২০১৩ সালে পদত্যাগ করেন তিনি। ৬০০ বছর আগে পোপ দ্বাদশ গ্রেগরির পর তিনি এই পদত্যাগের নজির গড়েছিলেন।
পদত্যাগ পর ভ্যাটিকানেই বাস করে আসছিলেন ষোড়শ বেনেডিক্ট। ভ্যাটিকানের একলেসিয়া মঠে বাস করতেন তিনি। বর্তমান পোপ ফ্রান্সিস ও সাবেক পোপ বেনেডিক্টকে প্রায়ই একসঙ্গে ভ্যাটিকানের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত।
শনিবার ভ্যাটিকান এক বিবৃতিতে সাবেক পোপের মৃত্যুর খবর প্রচার করেছে। এতে বলা হয়, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্ট সকাল ৯টা ৩৪ মিনিটে ভ্যাটিকানের মেটার ইক্লেসিয়া মঠে মারা গেছেন।
পোপের শেষকৃত্য কোথায় কিভাবে হবে সে ব্যাপারে পরবর্তীতে জানানো হবে বলেও জানিয়েছে ভ্যাটিকান। সাধারণত কোনো পোপ চার্চের দায়িত্বে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। ফলে তার শেষকৃত্যের নিয়ম ভ্যাটিকানের বেঁধে দেওয়া থাকে। কিন্তু ষোড়শ বেনেডিক্ট সাবেক পোপ হওয়ায় তার শেষকৃত্য কিভাবে হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
সারাবাংলা/আইই