সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

সাবেক মন্ত্রী রেজাউলের ভাই শামীম গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৬০ সময় দেখুন
সাবেক মন্ত্রী রেজাউলের ভাই শামীম গ্রেফতার


পিরোজপুর: পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই এস এম নওশের বাদশা শামীমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। শামীম বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট।

পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দু’টি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পিরোজপুরে নিয়ে আসে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. জিয়াউর রহমান বলেন, ‘গ্রেফতার শামীম নাজিরপুর থানার একটি নিয়মিত মামলার অভিযুক্ত আসামি। তাকে নিয়মানুযায়ী পিরোজপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

এদিকে, গ্রেফতারের খবর জানাজানি হলে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এ ঘটনায় শামীমের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর