বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

সাড়ে ৬ কোটি বছর আগের ডাইনোসর ভ্রুণের সন্ধান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২৩৬ সময় দেখুন
সাড়ে ৬ কোটি বছর আগের ডাইনোসর ভ্রুণের সন্ধান


আন্তর্জাতিক ডেস্ক

৬ কোটি ৬০ বছর আগের ডাইনোসরের একটি ভ্রুণের সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। এটি অত্যন্ত সুন্দরভাবে সংরক্ষিত ছিল। যা মুরগীর মতো ডিম থেকে বাচ্চা ফুটানোর প্রস্তুতি নিচ্ছিল। খবর আলজাজিরা।

চীনের দক্ষিণে অবস্থিত গাঞ্জোতে এই জীবাশ্মটি সন্ধান পান বিজ্ঞানীরা। এটি দাঁতবিহীন থেরোপড ডাইনোসর বা ওভিরাপ্টোরোসরের অন্তর্গত, যাকে ‘বেবি ইংলিয়াং’ বলে অভিহিত করেছেন গবেষকরা।

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ও আইসায়েন্স জার্নালের গবেষণাপত্রের সহ-লেখক ফিওন ওয়াইসুম মা গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) জানিয়েছেন, ‘এটি ইতিহাসে পাওয়া সেরা ডাইনোসর ভ্রূণগুলোর মধ্যে একটি।’

মা এবং তার সহকর্মীরা দেখতে পান বেবি ইংলিয়াং’র মাথা তার শরীরের নীচে পড়ে আছে, পা দুপাশে এবং পিঠ কুঁচকানো– এটি এমন একটি ভঙ্গি যা আগের ডাইনোসরে দেখা যায়নি, অনেকটা আধুনিক পাখির মতো দেখতে।

সাড়ে ৬ কোটি বছর আগের ডাইনোসর ভ্রুণের সন্ধান
ডাইনোসরের ভ্রুণের জ্বীবাশ্ম, ছবি: আলজাজিরা

পাখিদের আচরণ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা ‘টাকিং’ বলা হয়। আর পাখির বাচ্চারা তাদের ডান পাখার নিচে মাথা ঠেকানোর প্রস্তুতি নেয়, যখন ঠোঁট দিয়ে খোসা ফাটানোর সময় তারা মাথা স্থির রাখে। আর ডিমে তা দেওয়া অসম্পূর্ণ হলে ভ্রূণগুলোকে টেনে আনতে ব্যর্থ হয় এবং তা মারা যাওয়ার সম্ভনা থাকে।

এ বিষয়ে মা বলেন, ‘আধুনিক পাখিদের মধ্যে এই ধরনের আচরণ প্রথমে ডাইনোসর ও তাদের পূর্বপুরুষদের মধ্যে যে বিকশিত এবং উদ্ভূত হয়েছিল- এটি তারই প্রমাণ।’

এছাড়াও আধুনিক কুমিরের মধ্যেও বংশ বিস্তারের ক্ষেত্রে এ ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। যাতে ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার আগ পর্যন্ত এমন মাথা নিচু করে থাকে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর