মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জহিরুল ইসলাম এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আখতারউজ্জামান এর নেতৃত্বে ডিবি টিম-৩১ (উত্তর) এর অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৮/০৯/২০২২ ইং সিএমপির খুলশী থানাধীন জিইসি কনভেনশন হল এর সামনে থেকে মোঃ ইসমাইল হোসেন(৩৫) কে ২,০০০ পিস ইয়াবাসহ আটক করেন।