বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

‘সিগন্যাল ত্রুটির কারণেই বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১১১ সময় দেখুন
‘সিগন্যাল ত্রুটির কারণেই বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা’


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উড়িষ্যা রাজ্যের বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ জানা গেছে। সিগন্যালে ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। পুরোপুরি তদন্ত শেষ হলে দুর্ঘটনার কারণ আরও পরিস্কার হবে বলে জানিয়েছে দেশটির রেল কর্তৃপক্ষ। গত শুক্রবার (২ জুন) বালেশ্বরে তিন ট্রেনের সংর্ঘষে নিহতের সংখ্যা ২৮৮ ছাড়িয়েছে। আর আহত হয়েছেন অন্তত ৯০০ জন। খবর ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার।

এক যৌথ প্রতিদেবনে বলা হয়, ‘আপ মেন লাইনে সবুজ সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু ট্রেনটি সেই লাইনে ঢোকেইনি। ট্রেন ঢুকেছিল লুপ লাইনে। সেখানে আগে থেকে একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। তার সঙ্গে সংঘর্ষে করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এর মধ্যে ডাউন লাইন দিয়ে বালেশ্বরের দিকে যাচ্ছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। সেই ট্রেনেরও দু’টি বগি লাইনচ্যুত হয়।’ তবে মেন লাইনে সবুজ সিগন্যাল পাওয়া সত্ত্বেও করমণ্ডল এক্সপ্রেস কীভাবে লুপ লাইনে ঢুকে পড়ল, তা এখনো পরিষ্কার নয়। এক্ষেত্রে সিগন্যাল দেওয়ায় কোনো ত্রুটি হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনার পর রোববার (৪ জুন) ঘটনাস্থল পরিদর্শন করে ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা হয়েছে। ট্রেন দুর্ঘটনার তদন্ত শেষ হয়েছে এবং রেল নিরাপত্তা কমিশনার দ্রুত প্রতিবেদন জমা দেবেন।’

তিনি আরও বলেন, ‘রেলের নিরাপত্তা কমিশনার দুর্ঘটনার কারণ তদন্ত করছেন। পুরো তদন্ত প্রতিবেদন আসতে দিন। তবে আমরা ঘটনার কারণ এবং এজন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করেছি, ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আমার উদ্ধার অভিযানকে বেশি গুরুত্ব দিচ্ছি।’

এর আগে, গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে চেন্নাইগামী যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে পড়েছিল। হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ওপাশ থেকে আসা লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেসের কোচগুলোকে ধাক্কা দেয়। এসময় আরও একটি মালবাহী ট্রেন সেখানে ছিল। ওই ট্রেনের সঙ্গেও করমণ্ডলের বগির ধাক্কা লাগে। এতে বেশ কয়েকটি যাত্রীবাহী বগি দুমড়েমুচড়ে যায়।

উল্লেখ্য, হাওড়া থেকে চেন্নাইয়ের উদ্দেশে প্রতিদিন ভ্রমণ করেন বহু বাংলাদেশি। এ ট্রেন দুর্ঘটনায় অবশ্য এখনও হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। এ কারণে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন একটি হটলাইন চালু করেছে। হোয়াটসঅ্যাপ হটলাইন নম্বরটি হলো +৯১৯০৩৮৩৫৩৫৩৩। দূর্ঘটনা কবলিত ট্রেনটিতে কোনো বাংলাদেশি থাকলে এই হটলাইনে জানানোর জন্য বলা হয়েছে। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকার দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারবর্গকে ১০ লাখ রুপি, গুরুতর আহতদের ২ লাখ এবং অল্প আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর