বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সিডনির গির্জায় ছুরিকাঘাত: হামলাকারীকে ক্ষমা করলেন বিশপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১০৭ সময় দেখুন
সিডনির গির্জায় ছুরিকাঘাত: হামলাকারীকে ক্ষমা করলেন বিশপ


আন্তর্জাতিক ডেস্ক

সোমবার সিডনির একটি চার্চে ছুরিকাঘাতের শিকার একজন বিশপ বলেছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং তার অভিযুক্ত হামলাকারীকে ক্ষমা করেছেন। একটি অডিও বার্তায় বিশপ মার মারি ইমানুয়েল স্থানীয় কমিউনিটিকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

গত সোমবার রাতে সিডনির দ্য গুড শেফার্ড চার্চের দুই বিশপকে ছুরিকাঘাত করে ১৬ বছর বয়সী এক কিশোর। পুলিশ বলেছে হামলা সরাসরি সম্প্রচার করা হয়েছিল। এতে মোট চারজন আহত হয়েছেন। এ হামলাকে ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাসী কাজ বলে আখ্যায়িত করা হয়েছে।

এ ঘটনায় দ্য গুড শেফার্ড চার্চের বাইরে দাঙ্গার সৃষ্টি হয়। সেখানে আহত বিশপের বিক্ষুব্ধ সমর্থকরা জড়ো হন।

১৬ বছর বয়সী কিশোরও আহত হয়েছে। ঘটনার দায়ে তাকে আটক করেছে পুলিশ। তবে তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি। ছেলেটির ধর্ম সম্পর্কে কোনো তথ্য জানাতে অস্বীকার করেছে পুলিশ।

তবে ঘটনার সময় ছেলেটিকে আরবি বলতে শোনা গেছে বলে জানানো হয়েছে। তার বাবা একজন মুসলিম।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর