বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩০ সময় দেখুন
সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন


সিরাজগঞ্জ: জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে দল থেকে বহিষ্কার, গ্রেফতার দাবিতে অনশন শুরু করেছে ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানের পরিবার। সেই সঙ্গে পরিবারটি তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে শহরের বাজার স্টেশন এলাকায় অনশন কর্মসূচি শুরু করেন জিসানের মা শাপলা আহমেদ। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার ছেলে ও পরিবারের সদস্যরা প্রাণনাশের হুমকির মধ্যে রয়েছেন। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ দিলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে এ কর্মসূচিতে নেমেছেন।

অনশনস্থলে শাপলা আহমেদ বলেন, ‘তার সন্তানের জীবনের নিরাপত্তা নিয়ে তারা চরম উদ্বেগে রয়েছেন। হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।’

পরিবারের দাবি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু নিয়মিত শাফিন আহমেদ জিসানকে হত্যার হুমকি, অশালীন ভাষায় গালিগালাজ এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। এ সব অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।

এর আগে সোমবার (২৭ জুলাই) সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শাপলা আহমেদ জানান, রোববার (২৬ জুলাই) রাতে মোবাইল ফোনে তার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তার স্বামী ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাকেও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করা হয়।

পরিবারের পক্ষ থেকে ছানোয়ার হোসেন সানু ও তার ভাই সনি আহমেদ শামীমের দ্রুত গ্রেফতার, সানুর দলীয় বহিষ্কারের দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পরিবারটি। এ ঘটনায় সোমবার রাতে শাপলা আহমেদ সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও আবেদন এবং পুলিশ সুপারের কাছে পৃথক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom