শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

সিরাজগঞ্জ-৬ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কবিতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৬৯ সময় দেখুন
সিরাজগঞ্জ-৬ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কবিতা


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা। গত ২ সেপ্টেম্বর এমপি হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এই মনোনয়ন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

১৯৯৬ সালে ধানের শীষ প্রতীক নিয়ে প্রথম এমপি হন স্বপন। এরপর ’৯৮ সালে দল ত্যাগ করে সদস্য পদ হারান। সেখানে উপনির্বাচনে এমপি হন মেরিনা জাহান কবিতার ভাই শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চয়ন ইসলাম। ২০০৮ সালে চয়ন ইসলামই নৌকা প্রতীকে এই আসনে এমপি হন। আর ২০১৪ ও ২০১৮ দুই মেয়াদে ফের আওয়ামী লীগের নৌকা প্রতীকে সংসদ সদস্য হন হাসিবুর রহমান স্বপন।

উল্লেখ্য, মেরিনা জাহান কবিতা বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী প্রফেসর ড. মযহারুল ইসলামের কন্যা। রাজনীতিতে নামার আগে তিনি সরকারি বদরুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর