শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সীমিত আকারে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস খোলার নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৬৩ সময় দেখুন
সীমিত আকারে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস খোলার নির্দেশ


স্টাফ করেসপন্ডেন্ট

সরকারি বিধিনিষেধের মধ্যেও জরুরি প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (৯ জুলাই) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের বিভাগের অডিট আপত্তি নিষ্পত্তির জন্য ব্রডশিট জবাব তৈরি করা, বাজেটসংক্রান্ত কাজ, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রমাণ সংগ্রহসহ জরুরি কাজ সম্পাদনের জন্য ১৪ জুলাই পর্যন্ত সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৭ ও ১৮ নম্বর ফ্লোর এবং পরিবহনপুল ভবনের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৮০৮ ও ৮০৯ নম্বর কক্ষ খোলা রাখা প্রয়োজন। এ পরিস্থিতিতে ১৪ জুলাই পর্যন্ত নির্দিষ্ট ভবনের কক্ষগুলো সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখতে হবে।

অফিস খোলা রাখার সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের (কর্মকর্তা-কর্মচারী) সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়াসহ বিদ্যুৎ, পানি সরবরাহ ও লিফট চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/টিএস/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর