বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২ নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের সাথে জনসংগঠন ও ভূমিহীন সমন্বয় সভা শরীয়তপুরে তিন ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন হাইকোর্টের আদেশে নাগরপুরে দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল চট্টগ্রামে সংঘর্ষের প্রতিবাদে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে ইরানের হামলা শোকাহত সংবাদ IPL 2026: Will DC make changes to XI after defeat to SRH? Skipper Axar Patel clarifies | Cricket News দৌলতপুরে ভুল প্রশ্নে পরীক্ষা: ২ কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিবকে অব্যাহতি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে

সীমিত পরিসরে আদালত চালুর দাবি আইনজীবীদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৮৮ সময় দেখুন
সীমিত পরিসরে আদালত চালুর দাবি আইনজীবীদের


ডেস্ক রিপোর্ট:: আগাম এবং আত্মসমর্পণ করে জামিন নেওয়ার বিধান বন্ধ থাকায় হয়রানির শিকার অনেক বিচারপ্রার্থী। গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন তারা। তাই সীমিত পরিসরে এ বিধান চালুর দাবি জানিয়েছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট বলছে, আগাম জামিন চালু হলে ভিড় বাড়বে, বাড়বে করোনার ঝুঁকিও। পরিস্থিতি স্বাভাবিক হলেই আবারো আদালত চালুর কথা জানানো হয়।

করোনা সংক্রমণের কারণে আদালতে লোক সমাগম এড়াতে দীর্ঘদিন ধরে বন্ধ আগাম জামিন। এমনকি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাওয়ারও সুযোগ নেই। সে কারণে নতুন মামলায় যারা আসামি হয়েছেন তারা পড়েছেন চরম বিপাকে। গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন তারা।

আইনজীবীরা বলছেন, ঝুঁকি থাকলেও সীমিত পরিসরে আগাম জামিনের বিধান চালু হওয়া উচিত।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আতিকুর রহমান বলেন, মানুষ মিথ্যা ও অনেক হয়রানিমূলক মামলায় তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং ফেরারি জীবন-যাপন করছেন।

এ নিয়ে প্রধান বিচারপতির কাছে আবেদনও করেছে আইনজীবীরা। কিন্তু বিচারক, বিচারপ্রার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকি বিবেচনায় রাজি হয়নি সুপ্রিমকোর্ট।

সুপ্রিম কোর্টের আনজীবী সমিতি সাধারণ সম্পাদক বলেন, এখন যেহেতু করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমে গেছে। আমি মনে করি, এখন আদালত খুলে দেওয়া যায়।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, এ ভোগান্তিটা ক্ষণিকের জন্য। পরিস্থিতি আগের মতো হলে আদালত আবার আগের মতো চলবে।

বতর্মানে দেশের আদালতগুলোতে ভার্চুয়াল পদ্ধতিতে জরুরি মামলার শুনানি হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Ads by coinserom