বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ৪ দিন ধরে বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৩১১ সময় দেখুন
সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ৪ দিন ধরে বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে ৪ দিন ধরে বিক্ষোভ চলছে। শনিবার (১৬ এপ্রিল) রাতে স্টকহোম, মালমোসহ প্রধান প্রধান শহরে সহিংস ঘটনাও ঘটেছে। বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ স্টেশনে পাথর নিক্ষেপ করেন।

গত বৃহস্পতিবার সুইডেনের কট্টর ডানপন্থী রাজনীতিবিদ রাসমুস পালুদানের সংগঠন স্ট্রাম কুরস পরিকল্পিতভাবে প্রকাশ্যে মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআন পুড়িয়ে দেয়। সংগঠনটি এমন কাজ আবারও করবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করে। এ ঘটনায় দেশটিতে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। রাস্তায় নেমে এসেছেন বহু মানুষ।

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর প্রকাশ করেছে বিবিসি। এতে বলা হয়েছে, বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। স্টকহোম, লিঙ্কোপিং ও নরকোপিং শহরের পাতাল রেলেও পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। পুলিশের বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

সুইডেন পুলিশের প্রধান কর্মকর্তা অ্যান্দ্রেস থ্রনবার্গ বলেছেন, বিক্ষোভকারীরা পুলিশের জীবনের পরোয়া করছেন না। তিনি বলেন, আমরা এর আগেও বহু বিক্ষোভ দেখেছি, কিন্তু এবারের মাত্রা ভিন্ন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর