মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা

সুজির কেক ‘বাসবুসা’ | ঐতিহ্যবাহী মিষ্টান্ন বানিয়ে ফেলুন ঘরেই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৬১ সময় দেখুন
সুজির কেক ‘বাসবুসা’ | ঐতিহ্যবাহী মিষ্টান্ন বানিয়ে ফেলুন ঘরেই


যে কোনো উৎসবে বা ঘরোয়া আয়োজনে আমরা চাই বাড়িতে ভিন্ন স্বাদের কোনো খাবার তৈরি হোক। কিন্তু কী বানানো যায় সেই চিন্তায় শেষ পর্যন্ত আর তেমন কিছুই তৈরি করা হয় না। আজ আপনাদের সুজি দিয়ে বানানো একটি ডেজার্টের রেসিপি শেয়ার করবো। ডেজার্টটির নাম সুজির কেক ‘বাসবুসা’। মধ্যপ্রাচ্যের একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন বাসবুসা। কীভাবে ঘরে বসে ডেজার্টটি বানিয়ে ফেলা যায় সেটাই জানাবো আজ।

সুজির কেক ‘বাসবুসা’ এর রেসিপি

চিনির সিরাপ তৈরির জন্য লাগবে-

  • চিনি ২ কাপ
  • লেবুর রস ১/৪ চা চামচ
  • পানি আড়াই কাপ
  • গোলাপ জল ১ চা চামচ

বাসবুসার জন্য লাগবে-

  • সুজি ১ কাপ
  • ময়দা ১/২ কাপ
  • বেকিং পাউডার ২ চা চামচ
  • ডিম ৩টা
  • চিনি ১/২ কাপ
  • বাটার ১/২ কাপ
  • নারিকেল কুঁচি ১ কাপ
  • টক দই ১/২ কাপ
  • ভ্যানিলা এসেন্স ১ চা চামচ

যেভাবে বানাবেন

১) একটি পাত্রে ডিম ও চিনি ভালোভাবে ফেটে নিন।

২) এবার বাটার, বেকিং পাউডার, টক দই, নারিকেল কুঁচি ও ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালোমতো মিশিয়ে নিন।

৩) এই মিশ্রণে দিয়ে দিন সুজি ও ময়দা। অন্তত ১৫ মিনিট মিশ্রণটি খুব ভালোভাবে নাড়তে হবে।

৪) এবার ১০ মিনিটের জন্য ১৮০ ডিগ্রিতে ওভেন প্রি হিট করে নিন।

৫) একটি বেকিং ট্রে তে বাটার মাখিয়ে মিশ্রণটি ঢেলে দিন। এবার ওভেনে ১৮০ ডিগ্রি হিটেই বেক হওয়ার জন্য রেখে দিন। আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করুন অথবা সোনালি বাদামি রঙ হলে নামিয়ে নিন।

৬) যতক্ষণ বাসবুসা ওভেনে তৈরি হচ্ছে ততক্ষণে চিনির সিরা তৈরি করে নিন। পানি গরম করে তাতে চিনি দিয়ে জ্বাল করে লেবুর রস ও গোলাপ জল দিয়ে দিন। খেয়াল রাখবেন সিরা যেন বেশি ঘন বা বেশি পাতলা না হয়। সিরা তৈরি হয়ে গেলে অল্প আঁচে ঢাকনা দিয়েই ঢেকে রাখুন। এতে ঠান্ডা হয়ে জমে যাবে না।

৭) ওভেন থেকে বাসবুসা নামিয়ে নিয়ে রুম টেম্পারেচারে আসলে এতে সিরা ঢেলে দিতে হবে।

৮) এবার পছন্দসই আকারে কেকটি ছুরি দিয়ে কেটে নিন। উপরে যে কোনো বাদাম ও নারিকেল কুঁচি দিয়ে পরিবেশন করতে পারেন।

এই তো জানিয়ে দিলাম ঘরেই সুজির কেক বাসবুসা তৈরির সহজ রেসিপি। এবার ঘরোয়া কোনো আয়োজনে বা যে কোনো উৎসবে চট করেই ডেজার্টটি বানিয়ে ফেলতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।

ছবিঃ সাটারস্টক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর