বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

সুদানের প্রধানমন্ত্রী নিজ বাসভবনে গৃহবন্দি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩২০ সময় দেখুন
সুদানের প্রধানমন্ত্রী নিজ বাসভবনে গৃহবন্দি


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদককে গৃহবন্দি করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার (২৫ অক্টোবর) ভোরে সেনাবাহিনীর একটি ফোর্স রাজধানী খার্তুমে নিজ বাড়ি ঘিরে ফেলে। এরপরপরই সামরিক অভ্যুত্থানের গুজব ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে— রাজধানী খার্তুমে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। দেশটিতে টেলিযোগাযোগ সীমিত করে দেওয়ায় হয়েছে।

সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ২০১৯ সালে সরিয়ে দেওয়ার পর সামরিক বাহিনী ও বেসামরিক গোষ্ঠীগুলোর নড়বড়ে এক ক্ষমতা ভাগাভাগির চুক্তির মধ্য দিয়ে গত দুই বছর ধরে পরিচালিত হয়ে আসছিল পূর্ব আফ্রিকার দেশটি। গত সেপ্টেম্বরে ব্যর্থ এক অভ্যুত্থান চেষ্টা চালায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বশিরের অনুগত সেনারা।

এর আগে, সুদানের রাজধানী খার্তুমে প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদকের গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। সে যাত্রায় রক্ষা পান সুদানের প্রধানমন্ত্রী।

সুদানে এক গণতন্ত্রপন্থি আন্দোলনের মাধ্যমে ২০১৯ সালের এপ্রিলে স্বৈরশাসক প্রেসিডেন্ট ওমর আল বশিরের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করে বেসামরিক নেতৃত্বের সরকার। ওই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আগস্টে দায়িত্ব নেন আব্দাল্লা হামদক।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর