বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

সুদানে সেনা শাসনবিরোধী আন্দোলনে নিহত ৪০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৪৯ সময় দেখুন
সুদানে সেনা শাসনবিরোধী আন্দোলনে নিহত ৪০


আন্তর্জাতিক ডেস্ক

সুদানে সামরিক শাসনবিরোধী আন্দোলনে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে। গত মাস থেকে শুরু হওয়া এ আন্দোলনে এ পর্যন্ত কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। আন্দোলনকারীদের কেন্দ্রীয় কমিটির তরফ থেকে এ দাবি করা হয়েছে। রোববার (২১ নভেম্বর) সুদানে গণপ্রতিরোধের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে গত ২৫ অক্টোবর সুদানের সামরিক জেনারেল ফাত্তাহ আল বুরহান দেশটির বেসামরিক সরকার উৎখাত করে জরুরি অবস্থা জারি করেন। ওই দিন থেকেই সুদানে সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়।

এ আন্দোলনে গত ১৭ নভেম্বর ১৬ বছর বয়সী এক কিশোরের মাথায় গুলি লাগে। ২০ নভেম্বর তার মৃত্যু হয়। তার মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলনকারীরা আবার ফুঁসে উঠেছেন। রোববার দেশজুড়ে সামরিক বাহিনীর বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক দেওয়া হয়েছে।

আন্দোলন দমাতে গুলি চালাচ্ছে পুলিশ। এতে প্রতিদিনই আন্দোলনকারীদের মধ্যে থেকে কারো মৃত্যু ঘটছে। বুধবার দেশটির উত্তর খার্তুম এলাকায় পুলিশ ব্যাপক অভিযান চালায়। এতে একাধিক আন্দোলনকারীর মৃত্যু হয়। পুলিশের অভিযানের সময় কয়েকশ আন্দোলনকারী আহতও হন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর