রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সুন্দরবন জেলা বান্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৮৭ সময় দেখুন
সুন্দরবন জেলা বান্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন


মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

সুন্দরবন জেলা বাস্তবায়নের দাবীতে খুলনার পাইকগাছায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় প্রেসক্লাবে সুন্দরবন জেলা বাস্তবায়ন পরিষদের সদস্য সচীব শেখ সাদেকুজ্জান লিখিত বক্তব্য পড়ে শোনান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৯৮২ সালে কয়রা-পাইকগাছা ও পার্শ¦বর্তী তালা, আশাশুনি ও দাকোপ থানার আংশিক এলাকা নিয়ে সুন্দরবন জেলা ঘোষণা দেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার। কালের বিবর্তনে আজ ৩৮ বছরেও তা বাস্তবায়ন হয়নি। এছাড়া খুলনা সদর থেকে পাইকগাছার দূরত্ব ৬৮.০১ কিমি.। কয়রার দূরত্ব ১২০ কিমি.।

রাজস্ব আয়ের উৎস নিসেবে আছে সুন্দরবন ও হিমায়িত রপ্তানি পণ্য সাদা সোনা খ্যাত চিংড়ী। একারনে সুন্দরবন জেলার যৌক্তিক দাবীতে সংবাদ সম্মেলনের আগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আহবায়ক অ্যাড. আবু সাঈদের সভাপতিত্বে ছাত্রনেতা এস এম রফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাড. জি এ সবুর, অ্যাড. এফ এম এ রাজ্জাক,
খন্দকার হারুণ অর রশিদ, আসলাম পারভেজ, শেখ বেনজির আহম্মেদ লাল ও হাবিবুর রহমান মোল্যা ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর