শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সুষ্ঠ নির্বাচনের জন্য জাতীয় সরকার গঠনের দাবি নুরের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৭ সময় দেখুন
সুষ্ঠ নির্বাচনের জন্য জাতীয় সরকার গঠনের দাবি নুরের


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের এক দফা দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। একইসঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতীয় সরকার গঠন করারও দাবি করেন তিনি।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঐতিহাসিক কাগমারী সম্মেলন দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এ বিষয়ে নুরুল হক নুর বলেন, ‘আমাদের একদফা দাবি, এই সরকারের পতন করতে হবে। আমাদের একটি জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই দাবিতেই অটুট থেকে পাড়া মহল্লায় বার্তাটা পৌঁছে দিতে হবে। কোনো দল বা ব্যক্তি বিষয় নয়। এখানে যারা কাজ করছে তাদের সমর্থন দিতে হবে।’

তিনি বলেন, ‘সার্চ কমিটি ও নির্বাচন কমিশন- সরকারের এসব প্রজেক্টে সময় নষ্ট করে আমাদের মনে হয় কোনো লাভ হবে না। বর্তমান সংকটে জাফরুল্লাহ স্যারদের মাধ্যমে একটা ভূমিকা নেওয়া উচিত। তাই এখানে যারা আছেন তাদের আহ্বান জানাব, আপনারা একটি পদক্ষেপ নেন।’

নুর আরও বলেন, ‘একটি জাতীয় সরকার গঠনের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন দরকার। শুধু ক্ষমতার পরিবর্তন হলেই হবে না। প্রশাসন বা সব ব্যবস্থার পরিবর্তন দরকার। জাতীয় সরকার গঠন করে এই পরিবর্তন করা যায়।’

পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে ভিপি নুর বলেন, ‘গুম হওয়া ব্যক্তিরা যদি ভূমধ্যসাগরে চলেই যায়, তাহলেও জানান তারা মারা গেছেন না বেঁচে আছেন। নয়তো আপনাদের অবস্থাও বাবরের (সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী) মতো হবে।’

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতো জনমানুষের একটি দল আজ দুর্বৃত্তদের দলে পরিণত হয়েছে। গুম, খুন, হত্যার রাজনীতি করছে। ৮৬ জনের অবস্থান নিয়ে জাতিসংঘের গুম নিয়ে কাজ করা টিম এদেশে আসতে চায়। ২০১৩ সাল থেকে তারা বাংলাদেশে আসতে চাচ্ছে, আসতে দেওয়া হচ্ছে না।’

মাওলানা ভাসানী প্রসঙ্গে নুর বলেন, ভাসানী আওয়ামী লীগ, ইত্তেফাকের মতো প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। বঙ্গবন্ধুর মুক্তির জন্য আন্দোলন করেন আবার বঙ্গবন্ধুর শাসনের সময় তার বিরুদ্ধে প্রতিবাদও করেন। মাওলানা ভাসানী ফারাক্কা বাঁধ নিয়ে প্রতিবাদ করেছিলেন। আজ সেটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা পানির ন্যায্য হিস্যা পাচ্ছি না।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ আরও অনেকে।

সারবাংলা/টিএস/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর