শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সুস্থ হৃদযন্ত্রের জীয়নকাঠি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ সময় দেখুন
সুস্থ হৃদযন্ত্রের জীয়নকাঠি


লাইফস্টাইল ডেস্ক

হার্ট বা হৃদপিণ্ড- মানুষের শরীরে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এই হার্টসংক্রান্ত রোগের কারণে প্রতি বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়। মানুষ সাধারণ হৃদযন্ত্র বিকলের লক্ষণগুলো গুরুত্ব দিয়ে দেখে না। যা পরে প্রাণঘাতী রূপ নেয়। হার্টের স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রতি বছর ২৯ সেপ্টেম্বর বিশ্ব হৃদযন্ত্র বা হার্ট দিবস পালিত হয়।

শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হৃদপিন্ড বা হার্ট। তাই এই অঙ্গের প্রতি বিশেষভাবে যত্নবান হতে হবে। একটু সচেতন থাকলেই তা সম্ভব। এজন্য কিছু অভ্যাস ছাড়তে হবে আর কিছু অভ্যাস সাদরে গ্রহণ করতে হবে।

আমেরিকান কাউন্সিল অন এক্সারসাইজ সম্প্রতি এক গবেষণায় দেখিয়েছে হৃদপিন্ড সুস্থ রাখার কিছু জীয়নকাঠি। যা আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে বড় ভূমিকা পালন করে। আসুন জেনে নেই সেই উপায়গুলো সম্পর্কে-

পুষ্টিকর খাবার_

হৃদপিন্ড সুস্থ রাখার প্রধান শর্ত হলো পুষ্টিকর খাবার খাওয়া। হৃদপিন্ডের কার্যক্ষমতা ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিক রাখার জন্য প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে হবে। ফাস্ট ফুড বাদ দেওয়াই ভালো। পুষ্টিকর খাবার হৃদপিন্ড সুস্থ রাখতে সহায়ক।

যেসব খাবার হৃদপিন্ড সুস্থ রাখে_

• শস্যজাতীয় খাদ্য
• সবুজ শাকসবজি
• দুধ
• শিম ও শিমের বিচি
• বাদাম ও অ্যাভোকাডো
• মাছ, মাংস

মন প্রফুল্ল রাখতে হবে_

মনের সঙ্গে হৃদপিন্ডের সরাসরি সম্পর্ক আছে। হতাশা, দুশ্চিন্তা ও মানসিক চাপ হৃদপিন্ডের জন্য অত্যন্ত ক্ষতিকর। জীবনের যেকোন পর্যায়ে ‘খারাপ পরিস্থিতি’ তৈরি হতেই পারে। আবার অনেকসময় একঘেয়েমিও চলে আসে। যাই-ই হোক, মনের ওপর নিজের নিয়ন্ত্রণ থাকতে হবে। মানসিক চাপ দূর করে হাসি-খুশি থাকার চেষ্টা করতে হবে।

মন ভালো রাখতে যা যা করতে পারেন_

• প্রতিদিন অন্তত ১০ মিনিট ধ্যান বা মেডিটেশন করুন।
• ভালো বই পড়ুন
• দুই ঘন্টা কাজ করার পর ছোট্ট বিরতি নিন
• লেখালেখির অভ্যাস থাকা ভালো
• ব্যায়াম করুন
• ছবি আঁকতে পারেন
• বন্ধু, প্রতিবেশি ও প্রিয়জনদের সঙ্গ দিন
• পর্যাপ্ত ঘুমান (প্রতিদিন অন্তত ৭ থেকে ৮ ঘন্টা)
• ধুমপান ও অ্যালকোহল বাদ দিন

হৃদযন্ত্রের সমস্যা দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। তাই আগে থেকেই সচেতন থাকতে হবে। ছোট্ট কিছু বদঅভ্যাস জীবনকে বদলে দিতে পারে। সুস্থ রাখতে পারে শরীরের হৃদযন্ত্রকে।

সারাবাংলা/এসবিডিই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর