বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেনজেনে যুক্ত হলো আরও দুই দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৯৭ সময় দেখুন
সেনজেনে যুক্ত হলো আরও দুই দেশ


আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপের সেনজেন এলাকায় যোগ দিয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া। ১৩ বছরের দীর্ঘ অপেক্ষার পর সেনজেন এলাকায় যুক্ত হলো দেশ দুটি।

তবে দেশ দুটির সেনজেন অন্তর্ভুক্তি আংশিক। অস্ট্রিয়ার ভেটোর কারণে দেশ দুটি থেকে কেউ স্থলপথে বিনা ভিসায় সেনজেন এলাকায় প্রবেশের সুযোগ পাবেন না। শরণার্থীদের আগমনের উদ্বেগের কারণে অস্ট্রিয়া এই ভেটো দিয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন বলেছেন, এটি রোমানিয়া ও বুলগেরিয়া উভয় দেশের জন্যই একটি বড় সাফল্য। সেনজেন এলাকার জন্য একটি ঐতিহাসিক মুহূর্তও এটি। বিশ্বের অবাধ চলাচলের বৃহত্তম এলাকা সেনজেন। একসঙ্গে আমরা আমাদের সকল নাগরিকের জন্য একটি শক্তিশালী আরও ঐক্যবদ্ধ ইউরোপ তৈরি করছি।

এখন সেনজেনভুক্ত দেশের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯। ২৭টি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের ২৫টিই সেনজেনের অংশ। এর বাইরে সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিচেস্টাইন সেনজেনের সদস্য।

রোমানিয়ার সরকার বলেছে, এখন থেকে বুখারেস্টের বৃহত্তম ওটোপেনি বিমানবন্দরসহ চারটি সমুদ্রবন্দর এবং ১৭টি বিমানবন্দরে সেনজেন নিয়ম প্রযোজ্য হবে। যাত্রীদের সহায়তার জন্য অতিরিক্ত সীমান্ত পুলিশ এবং ইমিগ্রেশন অফিসার মোতায়েন করা হবে।

উল্লেখ্য যে, ২০২৩ সালের জানুয়ারিতে রোমানিয়া এবং বুলগেরিয়াকে পেছনে ফেলে সেনজেনে যোগ দেয় ক্রোয়েশিয়া। ফলে দেশটি সেনজেনের ২৭তম সদস্য হয়।

১৯৯৫ সালে ইউরোপের কয়েকটি দেশ নিয়ে সেনজেন এলাকা গঠিত হয়। যদিও তারও ১০ বছর আগে ১৯৮৫ সালে ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠীর পাঁচ সদস্য প্রথমে এই অঞ্চল গড়তে একটি চুক্তিতে স্বাক্ষর করে। দেশগুলো হলো- জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস। চুক্তি স্বাক্ষরের এক দশক পর ১৯৯৫ সালে এই পাঁচ দেশই প্রথম সেনজেন এলাকা চালু করে। পরে ইউরোপের অন্যান্য দেশ সেনজেনে যুক্ত হয়।

সেনজেনভুক্ত দেশগুলো তাদের নিজেদের সীমান্ত অন্য সেনজেন সদস্যের জন্য খুলে রাখে। একটি সেনজেন দেশের নাগরিকত্ব বা ভিসা থাকলে অন্য সকল সদস্য দেশ ভ্রমণ করা যায়। ১৯৮৫ সালে লুক্সেমবার্গের সেনজেন নামক শহরে পাঁচ দেশ চুক্তি সই করে বলে এই চুক্তির নাম সেনজেন চুক্তি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর