বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সেনজেন ও ইউরোজোনে প্রবেশ করল ক্রোয়েশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
সেনজেন ও ইউরোজোনে প্রবেশ করল ক্রোয়েশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেওয়ার প্রায় এক দশক পর মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার শুরু করেছে ক্রোয়েশিয়া। একই দিনে সেনজেনভুক্ত দেশ হলো ক্রোয়েশিয়া। নতুন বছরের প্রথম দিনে এই ঐতিহাসিক প্রক্রিয়া সম্পন্ন করল দেশটি।

নতুন বছরের প্রথম প্রহরে বলকান দেশটি তাদের নিজস্ব মুদ্রা কুনাকে বিদায় জানিয়ে আনুষ্ঠানিকভাবে ইউরো গ্রহণ করে। এর মাধ্যমে মুদ্রা হিসেবে ইউরো ব্যবহারকারী দেশ ইউরোজোনেও অন্তর্ভুক্ত হলো দেশটি।

ক্রোয়েশিয়া এখন বিশ্বের বৃহত্তম পাসপোর্টমুক্ত এলাকা সেনজেনের ২৭তম দেশ। সেনজেনভুক্ত দেশগুলোর প্রায় ৪০ কোটি মানুষ পাসপোর্ট ছাড়াই সদস্য দেশগুলোতে ভ্রমণ করতে পারে।

ক্রোয়েশিয়ার সেনজেনে অন্তর্ভুক্ত হওয়ার দিনে দেশটিতে ভ্রমণ করেন ইইউ প্রধান উরসুলা ফোন ডার লেয়েন। তিনি ইইউ সদস্য স্লোভেনিয়ার সঙ্গে ক্রোয়েশিয়ার একটি সীমান্ত দুই দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সীমান্ত ক্রসিংয়ে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ এবং স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাসা পিরক মুসার বৈঠক করেন।

ক্রোয়েশিয়ার জনসংখ্যা প্রায় ৩৯ লাখ। দেশটি প্রাক্তন যুগোস্লাভ প্রজাতন্ত্র থেকে ১৯৯০ সালে স্বাধীন হয়েছিল। ২০১৩ সালে ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়। প্রায় এক দশক পর দেশটি ইউরোজোন ও সেনজেনভুক্ত হলো।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর