আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে বরখাস্ত করেননি প্রধানমন্ত্রী ইমরান খান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জিও নিউজ এ খবর প্রকাশ করেছে।
সূত্রের বরাত দিয়ে জিও নিউজের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খান জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, প্রতিরক্ষা বিভাগে কোনো পরিবর্তন আনার পরিকল্পনা তার নেই।
প্রধানমন্ত্রী ইমরান খান ওই সাংবাদিকদের বলেন, সেনাপ্রধানকে বরখাস্ত করার বিষয়ে কোথায়ও কোনো আলোচনা হয়নি, এমনকি বিষয়টি আমার এজেন্ডাতেও নেই। আমি সংবিধান ও আইন অনুযায়ী আমার দায়িত্ব পালন করে যাব।
শনিবার রাতে খবর রটেছে, পাকিস্তানের সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) শনিবার রাতে একটি পিটিশন গ্রহণ করতে চলছে বলে দ্য ডনের খবরে বলা হয়েছে। ওই পিটিশনে আদালত প্রধানমন্ত্রী ইমরান খানকে সেনা প্রধান হিসেবে জেনারেল কামার জাভেদ বাজওয়াকে বরখাস্ত করা থেকে বিরত থাকার নির্দেশ দিতে পারে বলে দ্য ডনের খবরে বলা হয়েছে।
সারাবাংলা/আইই