বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে ৭৫ শিশু হত্যা, আটক ১ হাজার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৩০ সময় দেখুন
সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে ৭৫ শিশু হত্যা, আটক ১ হাজার


আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে গত পাঁচ মাসে ৭৫ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞ কমিটি। একই সময়ে বিনাবিচারে এক হাজার বেশি শিশুকে গ্রেফতার করা হয়েছে বলেও উল্লেখ করেছে কমিটি। খবর আলজাজিরা।

জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কমিটি শুক্রবার (১৬ জুলাই) এ তথ্য জানিয়েছে। কমিটি জানায়, তারা ‘বিশ্বাস যোগ্য’ তথ্য পেয়েছেন যে, গত ফেব্রুয়ারি মাসে থেকে এখন পর্যন্ত মিয়ানমারে ৭৫ জন শিশু নিহত হয়েছে এবং প্রায় এক হাজার শিশুকে গ্রেফতার করা হয়েছে।

কমিটির চেয়ারম্যান মিকিকো ওতানি এক বিবৃতিতে বলেন, মিয়ানমারের শিশুরা সেনাবাহিনীর অভিযানের কবলে পড়ে নিহত হচ্ছে।

মিয়ানমারের নির্বাচিত নেতাকে অং সান সু চিকে পদচ্যুত করার পর থেকে দেশটির সেনাবাহিনী অত্যন্ত কঠোরভাবে জনগণের বিক্ষোভ দমনে কাজ করছে।

মিকিকো ওতানি আরও বলেন, দেশটিতে প্রতিদিন শিশুরা নির্বিচারে সহিংসতা, এলোপাতাড়ি গুলি ও গণ গ্রেফতার শিকার হচ্ছে। এসব শিশুদের বন্দুকের নলের সামনে রাখা হয়েছে। এমনকি তাদের পিতা-মাতা ও ভাই-বোনদের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে।

অনেক ক্ষেত্রে দেখা গেছে শিশুদের নিজ বাড়িতে ঢুকে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এভাবে শিশু হত্যার জন্য দেশটির সামরিক বাহিনী ও পুলিশের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের এই বিশেষজ্ঞরা।

জাতিসংঘের এই কমিটিটি ১৮ জন স্বাধীন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত। যারা শিশু অধিকার সম্পর্কিত কনভেনশন বাস্তবায়নের তদারকি করার জন্য দায়িত্বপ্রাপ্ত। মিয়ানমার ১৯৯১ সালে এই কনভেনশনে স্বাক্ষর করেছিল।

এদিকে মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) জানিয়েছে, দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে শুক্রবার পর্যন্ত ৯১২ জন নিহত হয়েছে এবং ছয় হাজার ৭৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ২৭৭ জনকে সাজা দেওয়া হয়েছে। এছাড়া আরও এক হাজার ৯৬৩ জনের খোঁজ করছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর