বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সৌদি আরবে প্রখর রোদে কাজ করায় নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১৮৫ সময় দেখুন
সৌদি আরবে প্রখর রোদে কাজ করায় নিষেধাজ্ঞা


আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে আগামী তিন মাস প্রখর রোদে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়। ফলে এই সময় দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত কোনো শ্রমিক সূর্যের নিচে কাজ করতে পারবে না। গত রোববার (১২ জুন) জারি করা এ নতুন নির্দেশনা ১৫ জুন থেকে শুরু হয়ে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। খবর আরব নিউজ।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নিয়োগকর্তাদের অবশ্যই তাদের কর্মীদের ১৫ জুন থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রোদের তাপের বাইরে থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।

সৌদিতে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে একটি নিরাপদ কাজের পরিবেশ প্রদানের প্রতিশ্রুতি রক্ষায় মন্ত্রণালয়ের বিদ্যমান নিয়মের আলোকেই এই নির্দেশনাটি জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা মোতাবেক কাজর সময় সমন্বয় করা এবং তা বাস্তবায়ণের জন্য শ্রমিকদের নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানান হয়েছে। আর কেউ এই নির্দেশনা অমান্য করলে কাস্টমার সার্ভিস নম্বর ১৯৯১১ বা অ্যাপের মাধ্যমে মন্ত্রণালয়ে অভিযোগ করা যাবে।

এর আগে, নিজেদের ওয়েবসাইটে সূর্য ও দাপদাহের মধ্যে কাজ করার কুফল সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করে মন্ত্রণালয়। যাতে করে নিয়োগকর্তারা এই নিয়ম সঠিকভাবে পালন করতে পারে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর