রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Ask About His Fourth Wedding’: Aamir Khan Trolled Over Third Marriage To Gauri Spratt Under KBC 18 Promos | Bollywood News FIFA hits back at ‘concerted effort’ to undermine Gianni Infantino amid fresh allegations | Football News রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী ঠিক হবে ১১ দলীয় বৈঠকে নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি রাজশাহীতে মধুপুরের মিষ্টি আনারস হাসিনা কার্ড খেলবেন, আবার সুসম্পর্ক চাইবেন, দুটি বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের সেবার মানসিকতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Awarapan 2: Sayeed Quadri Reacts To Mustafa Zahid’s Absence From Album, Says ‘Nation Comes First’ | Exclusive | Bollywood News ‘Having skill is one thing’: Shikhar Dhawan drops big verdict on Vaibhav Sooryavanshi | Cricket News হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির দাবি জামায়াতের

সৌদি প্রবাসীদের অনাকাঙ্ক্ষিত আচরণে কন্স্যুলার ট্যুর ব্যাহত হওয়ার আশঙ্কা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৬৫ সময় দেখুন
সৌদি প্রবাসীদের অনাকাঙ্ক্ষিত আচরণে কন্স্যুলার ট্যুর ব্যাহত হওয়ার আশঙ্কা


সৌদি প্রবাসী বাংলাদেশিদের অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে কন্স্যুলার ট্যুর পরিচালনা ব্যাহত হওয়ার আশঙ্কা করছে জেদ্দার বাংলাদেশ কন্স্যুলেট।

বৃহস্পতিবার (০৯ জুলাই) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কা প্রকাশ করা হয়।

সৌদি প্রবাসীদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা কর্তৃক সৌদি আরবের পশ্চিমাঞ্চলে পরিচালিত কনস্যুলার সেবা কার্যক্রমের জন্য ভাড়াকৃত ভেন্যু সমূহে কনস্যুলার সেবা নেওয়ার সময় কতিপয় সেবাগ্রহীতা কর্তৃক কিছু ক্ষেত্রে অসতর্কতা ও অসচেতনতামূলক আচরণ সমূহের কারণে ভেন্যুর বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে দরজা-জানালা, চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্রের ক্ষতি, দেয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ, ল্যাম্পপোস্ট ভাঙ্গা, দেয়াল ও স্থাপনার ক্ষতি সাধন এবং ব্যবহৃত পানির বোতল ও অন্যান্য বর্জ্য যথাযথ স্থানে না ফেলার মত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।

এ ধরণের ঘটনার কারণে কনস্যুলেট কর্তৃক ভেন্যু সমূহের মালিক পক্ষকে ক্ষতিপূরণ প্রদান করতে হচ্ছে। পাশাপাশি, ভেন্যুর পারিপার্শ্বিক পরিবেশ নষ্ট হচ্ছে ও স্থানীয় প্রতিবেশীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে, যা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি রাষ্ট্রের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। উদ্বেগের বিষয় হলো, এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তির কারণে অনেক ভেন্যু মালিক ভবিষ্যতে কনস্যুলার ট্যুরের জন্য তাদের ভেন্যু ভাড়া দিতে অনাগ্রহ প্রকাশ করছেন।

এ পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে কনস্যুলেটের কনস্যুলার ট্যুর কার্যক্রম পরিচালনা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যার ফলে প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রাপ্তিতে অসুবিধার সম্মুখীন হতে পারেন।

এমতাবস্থায়, সকল সেবাগ্রহীতাদের ভেন্যু সমূহের সম্পদ ও পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্থানীয় আইন-কানুন ও শৃঙ্খলা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। সকলের সচেতন ও দায়িত্বশীল আচরণই কনস্যুলার ট্যুর কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি সমুন্নত রাখতে সহায়ক হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom